Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে তাল বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৩ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত, জলবায়ু মোকাবেলায় বগুড়ার ধুনট উপজেলায় তাল বীজ রোপন কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন `জোড়শিমুল নব জাগরণ সংঘ’।

শুক্রবার (২৯ সেপ্টম্বর) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার চিকাশি ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার সড়কে তাল বীজ রোপনের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জলেশ্বরীতলা ভাই বোন মডেল স্কুলের সহকারি শিক্ষক মাসুম সরকার।

ধুনট উপজেলায় বজ্রপাত প্রতিরোধে উপজেলার জোড়শিমুল ছোট জামতলা সড়ক হতে চাপড়া পর্যন্ত সড়কের দুই পাশ দিয়ে প্রায় ২ হাজার তালের বীজ রোপন করা হয়। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে বেশি। বজ্রপাত থেকে বাঁচতে সরকার বেশি করে তালগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে চিকাশি ইউনিয়নে জোড়শিমুল নবজাগরণ সংঘ নামে একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ১০ হাজারের মতো তালের বীজ লাগানোর সিদ্ধান্ত গ্রহন করেছে।

তাল বীজ রোপনে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সবুর, এ্যাড. সেলিম রেজা, হিমেল আহমেদ রিপন, সংগঠনের সদস্য শাহিন আলম, আবিদুর রহমান, শাহাদাৎ হোসেন সবুর,সাদ্দাম হোসেন, শামীম হোসেন, সাব্বির হোসেন, ফেরদৌস আলম সুমন, রবিউল ইসলাম, মনির হোসেন সহ জোড়শিমুল নব জাগরণ সংঘের সদস্যবৃন্দ ও এসো আলোর পথে সংগঠনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার ধুনটে তাল বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৭:১৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩