
বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট শেষ হয়ে যাওয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে জরুরি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে হাসপাতালটিতে ১ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসক বগুড়ার জনাব মোঃ তৌফিকুর রহমান ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)-এর হাতে এসব পরীক্ষার কিট তুলে দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট দেখা দেওয়ায় রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন, বগুড়ার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



















