Dhaka ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া ধুন‌টে ভ্রাম্যমান তেলের পাম্পে আগুন, আহত ৩ জন

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ২ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনটে ইফতারির আয়োজন করতে গিয়ে একটি ভ্রাম্যমান তেলের পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভ্রাম্যমান তেলের পাম্পের মালিক, তার স্ত্রী ও ভাই আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ই মার্চ) বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাহাটা চার মাথা সিএনজি স্ট্যান্ড এলাকার নবীর উদ্দিন নামে ভ্রাম্যমান তেলের পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন নীরব উদ্দিন (৩৫), তার স্ত্রী মিথিলা খাতুন (২৮) ও ছোট ভাই সবুজ মিয়া। এর মধ্যে সবুজ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আর নীরব উদ্দিন ও তার স্ত্রী মিথিলাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প‌রে সেখান থেকে তাদের অবস্থা অতি গুরুত্বপূর্ণ হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গে‌ছে, বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তেলের ড্রামগুলো এখনও গরম হয়ে আছে। সেগুলো ঠাণ্ডা করছে ফায়ার ম্যানরা। আগুন নিয়ন্ত্রণে তিন উপজেলার মোট পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে এখনও কোনো ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি। তবে অগ্নিকাণ্ডে দোকানের পাশে ফাঁকা স্থানে থাকা একটি লরি, একটি ট্রাক ও দুটি ট্রাক্টর পুড়ে গেছে। সেইসঙ্গে পাম্পের সাথে লাগোয়া একটি মেকানিকের দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ হামিদুল ইসলাম বলেন, সোনাহাটা চার মাথা সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ পাশে ভ্রাম্যমান তেলের পাম্পে নীরব স্ত্রীকে নিয়ে বসবাস করেন। বিকেলে সেখানে ইফতারির আয়োজন করছিলেন মিথিলা। রান্নার সময় চুলা থেকে কোনোভাবে আগুন তার কাপড়ে লাগে। সেটা নিভাতে গিয়ে তেলের ড্রামগুলোয় আগুন ধরে যায়।

ফায়ার সা‌র্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ভ্রাম্যমান তেলের পাম্পের আশেপাশে কোনো বাসাবাড়ি নেই। থাকলে অগ্নিকাণ্ডটি আরও ভয়াবহ হতো। অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ফা‌ড়ির এটিএসআই লালন হো‌সেন ব‌লেন, হাসপাতা‌লে তা‌দের চিকিৎসা দেয়া হ‌চ্ছে। ‌আগু‌নে তা‌দের শরী‌রের কতখা‌নি অংশ পু‌ড়ে গে‌ছে তা এখনও জানা যায়‌নি। ত‌বে অ‌গ্নিদগ্ধ নারীর অবস্থা ভা‌লো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়া ধুন‌টে ভ্রাম্যমান তেলের পাম্পে আগুন, আহত ৩ জন

Update Time : ১২:১৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪