Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে নিয়ে স্বামীর সংসার ছাড়লেন বলিউড অভিনেত্রী ঈশা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৪ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

টানা ১৪ বছর স্বামীর সঙ্গে সংসার করলেন। এরপরও বলিউড অভিনেত্রী ঈশা কোপিকরের ঘর ভাঙলো। স্বামী টিমি নারাংয়ের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। এই খবর নিশ্চিত হওয়া গেছে ভারতীয় সংবাদমাধ্যম থেকে। জানা গেছে, ৯ বছর বয়সী মেয়ে রিয়ানাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে গেছেন ঈশা। গেলো মাসেই নাকি তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। যদিও সংসার ভাঙন নিয়ে ঈশা বা টিমির আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন মতপার্থক্য থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে চাইলে ঈশা বলেছেন, আমার কিছু বলার নেই। আমার ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন, আশা করবো বিষয়টা সবই মনে রাখবেন। তবে টিমির মন্তব্য জানতে পারেনি ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, একটি ব্যায়ামাগারে ঈশা ও টিমির প্রথম দেখা। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বিয়ের আগে তিন বছর তারা প্রেম করেন, ২০০৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল। মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন ঈশা। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে চলচ্চিত্র নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এরপরের বছরই দেখা যায় হিন্দি ছবি ‘এক থা দিল, এক থি ধড়কন’ এ।

দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় অভিনয় করেছেন ঈশা। তবে অভিনয়ের চেয়ে বেশি পরিচিতি পান আইটেম গানে পারফর্ম করে। ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। সেটা আরও ছড়িয়ে পড়ে আরেকটি আইটেম নাম্বার ‘ইশক সমন্দর’ এর পর। সাম্প্রতিক সময়ে তার কাজের সংখ্যা কমে গেলেও অনিয়মিতভাবে হিন্দি ও দক্ষিণি ছবিতে করে আসছিলেন। তার অভিনীত শেষ ছবি তেলেগুতে, ‘আয়ালান’ নামের ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

ঢাকা থেকে গ্রেপ্তার বগুড়ার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান

মেয়েকে নিয়ে স্বামীর সংসার ছাড়লেন বলিউড অভিনেত্রী ঈশা

আপডেটের সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩