Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর

  • ঢাকা প্রতিনিধি:
  • আপডেটের সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, প্রতিনিধি-সাংবাদিকরা বিপদে পড়লে সম্পাদকদের নীরব থাকা কোনোভাবেই দায়িত্বশীলতার পরিচয় হতে পারে না। এ ধরনের প্রথা ভেঙে সাংবাদিকদের বিপদে সবার আগে সম্পাদকদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ বা প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁদের নানা ধরনের হামলা, মামলা ও হুমকির মুখে পড়তে হয়। অথচ বিপদের মুহূর্তে অনেক সময় তাঁরা একা হয়ে যান। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো প্রতিনিধি বিপদে পড়লে সম্পাদকরা কিছুদিন নীরব থেকে পরবর্তী সময়ে সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দেন। এতে আগের প্রতিনিধি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন। সম্পাদকদের এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, সম্পাদক মানেই শুধু সংবাদ প্রকাশের দায়িত্ব পালন নয়; সম্পাদক সাংবাদিকদের অভিভাবকও। কর্মীর বিপদে পাশে দাঁড়ানো তাঁর অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা এবং সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনকে সম্পৃক্ত করে সহযোগিতার উদ্যোগ নিতে হবে।

আহমেদ আবু জাফর বলেন, ঐক্য ছাড়া মফস্বলের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তাই সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে সম্পাদকদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ও মির্জা আরাফাত আব্বাস।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর

আপডেটের সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬