Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী মৌসুমী হামিদ এক মাস ধরে অসুস্থ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ০ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বড় ও ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ প্রায় এক মাস ধরে ভীষণ অসুস্থ। তাই আপাতত নতুন কোনো নাটক কিংবা চলচ্চিত্রের শুটিং করতে পারেননি তিনি। তবে শীঘ্রি সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার আশা প্রকাশ করেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন মৌসুমী। এই সময় অভিনেত্রী জানান, অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসকের পরামর্শে আছেন তিনি।

অসুস্থতা নিয়ে মৌসুমী হামিদ বলেন, এখন অসুস্থতায় খুবই বাজে অবস্থায় আছি। গেলো এক মাস ধরে কাশি ও গলা ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে যাওয়া-আসার মধ্যেই রয়েছি আমি। অনেকেই আমাকে ফোনে কল দিয়েছেন এই সময় কিন্তু আমি কারও কলই রিসিভ করতে পারিনি। কারণ আমাকে কথা না বলতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই সঙ্গে গলায় প্রেসার পড়বে এমন কিছু থেকেও বিরত থাকতে বলেছিলেন। মূলত সেই কারণে ফোন থেকে দূরে ছিলাম।

অভিনেত্রী মৌসুমী হামিদ আরও বলেন, কিছুটা সুস্থ হয়ে গত ১৭ ডিসেম্বর রাতে রাশিদ পলাশের ‘রংবাজার’ ছবির শুটিং করেছিলাম। সারা রাত ঢাকার আগারগাঁওয়ের আশপাশে কুয়াশার মধ্যে শুটিং করে আবার অসুস্থ হয়ে পড়েছি আমি। এখন আগের মতোই হচ্ছে, কথা বলতে গেলেই কাশি লাগছে, আবার কষ্টও হচ্ছে।

আফসোসের সুরে সাবেক এই লাক্স তারকা বলেন, প্রত্যেক অভিনয়শিল্পীর কাজের পিক টাইমটা থাকে ডিসেম্বর থেকে। এই সময়ে ভালোবাসা দিবস এবং দুই ঈদ মিলিয়ে অনেক কাজ হয়। অথচ এই সময়েই আমি এতোটা অসুস্থ হয়ে পড়লাম। এই কারণেই অনেক নাটক, ওয়েব ফিল্মের কাজ ছেড়ে দিতে হয়েছে আমাকে। কারণ অসুস্থ অবস্থায় তো শুটিং করা সম্ভব নয়। তাছাড়া এখন এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও নেই।

পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার আশা প্রকাশ করে মৌসুমী হামিদ বলেন, এখন আগের থেকে কিছুটা সুস্থ হয়েছি। তাই হতাশ হওয়ার কারণ নেই। তবে মাঝখানে রাতে শুটিং করাটা ভুল হয়েছে আমার। নইলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতাম। যেহেতু চিকিৎসকের নতুন পরামর্শ অনুযায়ী চলছি, তাই আশা করছি চলতি সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবো। তখন নতুন কাজ হাতে নেবো।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

অভিনেত্রী মৌসুমী হামিদ এক মাস ধরে অসুস্থ

আপডেটের সময় : ১২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩