https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় গেলেন চিত্রনায়িকা রোজিনা

admin
August 6, 2026 2:58 pm
Link Copied!

প্রাণের শহর বিডি/বিনোদন ডেস্ক:
বরেণ্য চিত্রনায়িকা রোজিনা অসুস্থ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে তার বাসায় যান।
দীর্ঘদিন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর প্রিয় সহকর্মীর সঙ্গে দেখা করেন রোজিনা। এর আগে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনেও তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দেশে ফেরার পর আবারও তার খোঁজখবর নেন এবং দীর্ঘদিন পর একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন দুই জনপ্রিয় শিল্পী।

 

সাক্ষাৎ শেষে রোজিনা বলেন, “বাংলা চলচ্চিত্রের প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন কয়েক দিন আগেই লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। আজ তার গুলশানের বাসায় গিয়ে দেখা করলাম। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় তিনি ভালো আছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিকভাবে ফিরে আসবেন।”

 

তিনি আরও বলেন, “আপনারা সবাই ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনে ফিরিয়ে আনেন।”
সহশিল্পীর প্রতি রোজিনার এই আন্তরিকতা ও ভালোবাসা প্রশংসিত হয়েছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও প্রার্থনা করছেন, ইলিয়াস কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে আবারও চলচ্চিত্রাঙ্গন, নিরাপদ সড়ক আন্দোলন এবং কর্মময় জীবনে সক্রিয় হয়ে উঠবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।