https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আদালতের বিজ্ঞপ্তি টাঙানো নিয়ে বিরোধ, বগুড়া আদমদীঘিতে আহত ৫

admin
September 20, 2026 7:12 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বিরোধপূর্ণ জমিতে আদালতের আদেশসংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মার্জিয়া বেগম (২৫) ও মনিরা বেগম (৩৭) গুরুতর আহত হওয়ায় তাঁদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দত্তবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
‎স্থানীয় সূত্র ও অভিযোগের বিবরণ অনুযায়ী, দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাসান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ এবং একই গ্রামের এনামুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রায় পাঁচ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

‎রোববার সকালে শাকিল হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ওই বিরোধপূর্ণ জমিতে আদালতের আদেশসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি খুঁটিতে টাঙিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় জমির পাশে প্রতিপক্ষের লোকজন তাঁদের পথরোধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয় বলে অভিযোগ করা হয়েছে।
‎ঘটনায় শাকিল হোসেন, তাঁর স্ত্রী মার্জিয়া বেগম, হাসান সরদার, তাঁর স্ত্রী মনিরা বেগম এবং আবু জাকের আহত হন। আহতদের মধ্যে মার্জিয়া ও মনিরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎হাসান সরদারের দাবি, তিনি যে জমি দখলে রেখেছেন সেখানে জোর করে খুঁটি টাঙানোর বিষয়ে জানতে চাইলে তাঁদের ওপর হামলা করা হয়। অন্যদিকে শাকিল হোসেনের অভিযোগ, আদালতের বিজ্ঞপ্তি টাঙিয়ে ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়।
‎আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধটি আদালতে বিচারাধীন থাকায় বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।