দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬:বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখ। সভায় বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, অর্জন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বিদ্যুৎ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যক্রমে দক্ষতা ও সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়

