https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

এই প্রথম একই বিমানের পাইলট বাবা-মেয়ে

admin
August 20, 2023 7:50 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিমানে পাশাপাশি সিটে বসে আছেন বাবা এবং মেয়ে। তবে যাত্রী হিসেবে নয়, পাইলট হিসেবে। বাবা ও মেয়ে ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে বিমান চালালেন। খবর বিবিসির।

যুক্তরাজ্যের কোলচেস্টারের ব্রায়ান মরগান এবং বেকি মরগান জেট২.কম এয়ারলাইন্সে কর্মরত আছেন। সম্প্রতি তারা লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে টেনেরিফের একটি ফ্লাইটে পাশাপাশি সিটে বসে পাইলট হিসেবে বিমান চালিয়েছেন।

ব্রায়ান মর্গান একজন ক্যাপ্টেন। সম্প্রতি তার মেয়ে এয়ারলাইন্সের পাইলট শিক্ষানবিশ কোর্স সম্পন্ন করে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কোম্পানিতে যোগদান করেন।

মর্গান বলেন, ‘এটি ছিল একটি অবিস্মরণীয় দিন।’
২০১৬ সালে অফিসার হিসেবে জেট২.কম এয়ারলাইন্সে যোগ দেন মরগান। মেয়ের সঙ্গে বিমান চালানের আগে তিনি ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান।

বাবার সঙ্গে একই ফ্লাইটে বিমান উড়ানোর স্বপ্ন ছিল মেয়ে বেকি মরগানের। এ প্রসঙ্গে বাবা মর্গান বলেন,
আমার কর্মজীবন আমার মেয়েকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। মেয়ে আমাকে বলেছিল আমার পথ অনুসরণ করা ছিল তার স্বপ্ন।

বাবা-মেয়ে আবারও একসঙ্গে বিমান চালানের আশা করছেন। মর্গান বলেন, শুধু বাবা-মেয়ে হিসেবে নয়, সহকর্মী হিসেবে একসঙ্গে পাশাপাশি সিটে বসে বিমান চালানোর স্মৃতি নতুন করে তৈরি করা হবে একটি দুর্দান্ত ঘটনা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।