https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সরবরাহ ব্যবস্থা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে উপস্থাপনা

admin
September 14, 2026 10:54 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬:কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বিশেষ উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ‘কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বয়ংক্রিয় সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা ও পণ্য পর্যবেক্ষণ ব্যবস্থা’ বিষয়ে এ উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

এ সময় চীনের একটি প্রতিনিধি দল কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের সরবরাহ শৃঙ্খলকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করে। পাশাপাশি পণ্য ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উপস্থাপনা শেষে এ বিষয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।