https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 26 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দূর্ঘটনায় সিএনজির গ্যাস বিস্ফোরণে চালক পুড়ে নিহত

admin
March 26, 2024 1:46 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের দক্ষিণ পাশে হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ডাম্পার পিকাপের ধাক্কা লেগে চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

এ সময় আগুনে দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। নিহত চালকের নাম মোঃ ছবুর বলে জানা গেছে।
সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অভিমুখী সিএনজি চালিত অটোরিক্সাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টোপথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে।

এতে অটোরিকশাই থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।