Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া’র ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ০ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন নিজের ফেসবুক পেজে বাংলাদেশী তারকা জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। স্বয়ং বলিউড শাহেনশাহ’র এই ফেসবুক পোস্ট নেট দুনিয়ায় দারুন প্রশংসিত হচ্ছে। এই পোস্টটি করার কারণটা সরাসরি জয়া আহসান না হলেও বিগ বি’র প্রোফাইলে এখন শোভা পাচ্ছে ছবিটির ট্রেলার। মূলত কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিতের সঙ্গে বেশ ভালো সম্পর্ক অমিতাভের।

জানা যায়, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চই হোক বা অন্য কোনও অনুষ্ঠান, অমিতাভ কলকাতায় এলে প্রসেনজিৎ চেষ্টা করেন তার সঙ্গে দেখা করার। এর আগেও প্রসেনজিতের ছবি নিয়ে এভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে।প্রসেনজিৎ – জয়া অভিনীত ছবিটি নিয়ে দু’চার কথাও লিখেছেন শাহেনশাহ। তার ভাষ্য, বুম্বা বরাবরের মতোই তোমার জন্য শুভকামনা। এবারের পূজায় সিনেমাটি আসছে। এটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।

এর আগে গেল ৬ সেপ্টেম্বর ‘দশম অবতার’র সব চরিত্রদের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুকরো কোলাজে তুখোড় লুকে ধরা দেন যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যরা। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন। আসছে ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এতে জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়াও আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

জয়া’র ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

আপডেটের সময় : ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩