Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের সাক্ষাৎ, উজ্জ্বল হলো কিংবদন্তি বন্ধুত্ব

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ Time View

প্রাণের শহর বিডি/বিনোদন ডেস্ক:

এক সময় বাংলা চলচ্চিত্রে আলমগীর ও ইলিয়াস কাঞ্চন ছিলেন দর্শকপ্রিয় এক কিংবদন্তি জুটি। পোস্টারে তাদের নাম থাকলেই প্রযোজক-পরিচালকদের বাড়তি নিশ্চিন্তি থাকত। কারণ এই জুটির সিনেমা মানেই ছিল ব্যবসায়িক সাফল্য, আর দর্শকদের জন্য ছিল পূর্ণাঙ্গ বিনোদন।

পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা, মানবিকতা ও সামাজিক বার্তায় সমৃদ্ধ তাদের চলচ্চিত্র দর্শকদের মনে আজও বিশেষ স্থান দখল করে আছে। পর্দায় যেমন ছিল তাদের অসাধারণ রসায়ন, বাস্তব জীবনেও তেমনি রয়েছে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।

জ্যেষ্ঠ অভিনেতা আলমগীর বিভিন্ন সময়ে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে বলেছেন, বয়সে ছোট হলেও তার জীবনযাপন, ধর্মীয় মূল্যবোধ, মানুষের কল্যাণে নিরলস কাজ, কথার প্রতি অটল থাকা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতার কারণে তিনি তাকে একজন মুরুব্বির মতো সম্মান করেন।

দীর্ঘ চিকিৎসা শেষে বহু মাস পর অল্প সময়ের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। খবরটি জানার পরই প্রিয় সহশিল্পীর সঙ্গে দেখা করতে ছুটে যান আলমগীর। দীর্ঘদিন পর মুখোমুখি হয়ে দুই কিংবদন্তি শিল্পী স্মৃতিচারণ, খোঁজখবর ও নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আবেগঘন সেই সাক্ষাৎ উপস্থিত সবার কাছেই ছিল বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত।

বিদায়ের সময় আলমগীর দেশবাসীর কাছে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন। তাদের এই আন্তরিক সম্পর্ক আবারও প্রমাণ করে, কিছু বন্ধুত্ব শুধু চলচ্চিত্রের পর্দায় নয়—মানুষের হৃদয়েও চিরকাল অমলিন হয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

দীর্ঘদিন পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের সাক্ষাৎ, উজ্জ্বল হলো কিংবদন্তি বন্ধুত্ব

Update Time : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬