https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 7 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী

admin
নভেম্বর 6, 2026 6:31 অপরাহ্ন
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী। তাঁর এ নিয়োগের খবরে শাজাহানপুর উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

রুবিনা ফেরদৌসী এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে তাঁকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করার কথা উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা। তাঁর পৈতৃক বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামে।

বীর মুক্তিযোদ্ধা বাবার আদর্শ ও অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন নারী হিসেবে তাঁর এ অর্জন পরিবার ও এলাকার জন্য গর্বের বিষয়। বিশেষ করে শাজাহানপুরের তরুণ-তরুণীদের, বিশেষত মেয়েদের জন্য এটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয়রা মনে করেন, রুবিনা ফেরদৌসীর এ সাফল্য আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণ, সরকারি চাকরিতে যোগদান এবং দেশসেবায় আত্মনিয়োগে উৎসাহিত করবে।

শাজাহানপুর উপজেলাবাসী তাঁর এ অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।