এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে রাজনৈতিক নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার চৌকিবাড়ী ও মথুরাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু (৫৫)। অপরজন মথুরাপুর ইউনিয়নের রামভদ্রপুর খাদুলী গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে সোহেল রানা (৪৭)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার পৃথক এলাকা থেকে ওই দুই নেতাকে আটক করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

