Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের কারণে প্রেমিককে ছাড়লেন ভারতীয় অভিনেত্রী হিমাংশি!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

শুধু মাত্র ধর্মের কারণে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিন্ন করলেন ভারতীয় টেলিভিশন ও বলিউড অভিনেত্রী হিমাংশি খুরানা ও বিগ বস তারকা অসীম রিয়াজ। রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’ এর ঘরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই জুটি। কিন্তু সম্প্রতি ধর্মের কারণ দেখিয়ে আলাদা হয়ে গেছেন হিমাংশি। রিয়াজ মুসলিম, হিমাংশি হিন্দু ধর্মের অনুসারী। ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় নিজের ভালোবাসাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

এই বিষয়ে এক্স (সাবেক টুইটার) এ একটি পোস্ট করেছেন হিমাংশি। যেখানে তিনি লিখেছেন, হ্যাঁ, আমরা আর একসঙ্গে নেই। আমাদের কাটানো সময়গুলো চমৎকার ছিল। কিন্তু এই জার্নিটা শেষ হয়েছে। আমাদের সম্পর্কের যাত্রাটা দুর্দান্ত ছিল এবং জীবন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আলাদা আলাদা ধর্মে বিশ্বাসী, ধর্মের প্রতি সম্মান রেখে ভালোবাসাকে ত্যাগ করছি। আমাদের পরস্পরের প্রতি কোনো অভিযোগ নেই। দয়া করে, আমাদের প্রাইভেসির প্রতি সম্মান রাখুন।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো সমাধান পাইনি। আপনি এখনো ভালোবাসেন। কিন্তু ভাগ্য আপনার সুখ সমর্থন করে না; তারপরও ঘৃণা নয়, শুধু ভালোবাসা। এটিই পরিণত সিদ্ধান্ত।

এদিকে, প্রেমিকা সম্পর্কের বিচ্ছেদের কারণ জানালেও এটা নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি অসীম রিয়াজ। তবে হিমাংশি জানিয়েছেন, যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

ধর্মের কারণে প্রেমিককে ছাড়লেন ভারতীয় অভিনেত্রী হিমাংশি!

আপডেটের সময় : ১১:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩