Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজর কাড়া ওয়েস্টার্ন লুকে জয়া আহসান | বিনোদন

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান প্রায়শ: বিভিন্ন ওয়েস্টার্ন আউটফিটে নতুন নতুন লুকে নজর কাড়েন। এসব আউটফিট, মেকাপ এবং লুকে দারুন ফ্যাশনেবল হয়ে ওঠেন। জয়া আহসান নানা সময়ে নানানভাবে ভিন্ন ভিন্ন লুকে ধরা দেন ক্যামেরায়।

কখনো দেশী সাজে একবারে আটপৌরে বা শহুরে গেটআপে, কখনও বা পশ্চিমা ঢংয়ে দেখা যায় তাকে। তবে যে সাজেই আসুক না কেন, জয়ায় মুগ্ধ হন সব বয়েসী দর্শক। জয়া’র বয়স ছাপিয়ে সৌন্দর্যের দ্যুতি যেন ঠিকরে পড়ে। এবার চারটি ওয়েস্টার্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া আহসান।

প্রথম লুকে সোনালি স্লিভলেস মিডি জামায় গ্ল্যামারাস জয়া। পুরো পোশাকেই রয়েছে সিকুইন আর এমব্রয়ডারির নিখুঁত কাজ। এর সঙ্গে অভিনেত্রীর ঠোঁট রাঙিয়েছেন গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিকে। হালকা কাজল মাশকারা আর কালো-বাদামি আইশ্যাডোয় চোখ আঁকা।

জয়া তার চুলে করেছেন স্টাইলিশ স্লিক বান। গয়না ও অনুষঙ্গ হিসেবে কানে পরেছেন সাদা পাথরের স্টাড, হাতে আংটি আর সোনালি ঘড়ি। আর পায়ে, লুক পরিপূর্ণ করছেন সোনালি হাই হিলে।

দ্বিতীয় লুকে যেন ‘সুইট সিক্সটিন’ জয়া আহসান। ফুলস্লিভ নিটের টপের সঙ্গে সার্টিন ফেব্রিকের মিডি স্কার্ট পরেছেন অভিনেত্রী। এর সঙ্গে জয়ার সাজ আর অনুষঙ্গও বেশ নজর কেড়েছে অনুরাগীদের। মেকআপ, গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিক আর হালকা ব্লাশন লাগিয়েছেন।

মাঝসিঁথি করে চুল ছেড়ে দিয়েছেন। গলায় পড়েছেন সোনার চেইন। আকর্ষণীয় কালো সানগ্লাস আর কালো-সোনালি হাই হিলে এ লুক সম্পূর্ণ করেছেন। এছাড়াও তিনি আরও দুটি ওয়েস্টার্ন লুকে সবাইকে মুগ্ধ করেছেন।

জানা গেছে, কলকাতার ছবি ‘দশম অবতার’ নিয়ে ব্যস্ত জয়া আহসান কাজের ফাঁকে ফাঁকে নিজের লুকটাও ঝালিয়ে নেন ক্যামেরায়। পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন জয়া।

এর আগে পরিচালক সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান। দশম অবতার ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

নজর কাড়া ওয়েস্টার্ন লুকে জয়া আহসান | বিনোদন

আপডেটের সময় : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩