https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন

admin
July 23, 2026 11:24 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি’র প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বেলা ১১টায় নগরীর সাতমাথা এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ অংশ নেন।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন লাইজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ সুলতান, পিডিবি বগুড়ার সাবেক সিবিএ সভাপতি মোশারফ হোসেন, আকতার হোসেন নয়ন, আহসান ছাব্বির সোহাগ, হায়দার আলী, মো. ওমেক্স, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, বেলাল হোসেন, গোলাম মোস্তফা, একেএম আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আবু তালেব, আল আমিন সরকারসহ অনেকে।

‎বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নেসকো গঠন করা হয়। তাদের দাবি, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নেসকোর ৫১তম পরিচালনা পর্ষদের সভায় ভৌগোলিক অবস্থান, যোগাযোগ সুবিধা ও প্রশাসনিক কার্যকারিতা বিবেচনায় বগুড়া জেলা সদরে প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে পরবর্তীতে তা বাস্তবায়ন না করে রাজশাহীর হেতেম খাঁ এলাকায় বিপিডিবির পুরোনো ভবনে সদর দপ্তর স্থাপন করা হয়।

‎বক্তাদের ভাষ্য, নেসকোর কার্যক্রম পরিচালিত ১৬ জেলার মধ্যে বগুড়া ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে সদর দপ্তর বগুড়ায় স্থানান্তর করা হলে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের যাতায়াত সহজ হবে। এতে সময়, জ্বালানি ও ভ্রমণ ব্যয় কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা দাবি করেন।

‎মানববন্ধনে আরও জানানো হয়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে একটি পত্র জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ মার্চ বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা একজন সচিবের নেতৃত্বে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে। ওই কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। বক্তাদের দাবি, কমিটি বগুড়ার পুরোনো বিপিডিবি ক্যাম্পাস পরিদর্শন করে সেখানে সদর দপ্তর স্থাপনের বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করেছে।

‎বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, সিস্টেম লস কমানো, রাজস্ব আদায় বৃদ্ধি, কর্মঘণ্টার কার্যকর ব্যবহার, জ্বালানি ও ভ্রমণ ব্যয় সাশ্রয় এবং গ্রাহকসেবার মানোন্নয়নের স্বার্থে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করা সময়ের দাবি। তিনি বলেন, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহল ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।