Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির গান গাইলেন সুরের রাজকুমারী আঁখি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১১:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দেশীয় সঙ্গীতের ‘সুরের রাজকুমারী’ খ্যাত জনপ্রিয় কন্ঠতারকা আঁখি আলমগীর সারা বছরই দেশে বিদেশে সুর – সঙ্গীত নিয়ে ব্যস্ততায় কাটান। সুন্দরী – সুরেলা এই জনপ্রিয় সংগীতশিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিয়ে শ্রোতা – দর্শক – ভক্তদের গানে গানে মাতোয়ারা করে আসছেন।

আঁখির গাওয়া ফাস্ট বিটের কিছু গান ছাড়া যেমন বাংলাদেশের স্টেজ শো পরিপূর্ণ হয় না। তেমনি বিদেশের স্টেজ শো’তেও তিনি এসব গানে অনবদ্য। এসব গানের পাশাপাশি তিনি গেয়েছেন অনেক সোলফুল মেলোডিয়াস গান। অন্যদিকে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাগনির্ভর সেমিক্ল্যাসিক্যাল ধাচের গান গেয়ে। আর বুধবার (৫ ডিসেম্বর সন্ধ্যায়) আঁখি গেয়েছেন একেবারেই ভিন্নধর্মী একটি গান। ‘পাখির গান’ শিরোনামের এই গানে একইসঙ্গে মেলোডি আর ফাস্ট বিটের দারুন সংমিশ্রণ রয়েছে।

আঁখি আলমগীর জানান, এবার তিনি পাখি নিয়ে গান গাইলেন। এই গানে তার সহশিল্পী জনপ্রিয় গায়ক বেলাল খান। ‘পাখির গান’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকার – সুরকার প্লাবন কোরেশী। আঁখি আলমগীরের সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুরও করেছেন বেলাল খান। আর সংগীতায়োজন করেছেন সজীব। নতুন এই গানটি নিয়ে আঁখি বলেন, নতুন গান পাখির গান এ যেমন আছে মেলোডি, তেমনিতে রয়েছে ফার্স্ট বিটের অনুপম ছোঁয়া। এক কথায় অসাধারণ একটি গান হয়েছে এটি।

সারা বছর স্টেজ শোতে সবচেয়ে ব্যস্ত থাকা আঁখি আলমগীর শীত মৌসুমে যেনো আরও বেশি ব্যস্ত হয়ে পড়েন। চলত সপ্তাহেই তিনি সুরের মূর্ছনায় মাতিয়েছেন ঢাকার অভিজাত গুলশান ক্লাবের সদস্যদের। সম্প্রতি তার জনপ্রিয়তা আর শ্রেষ্ঠত্বের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি প্রাপ্তি ‘সেলফ রিলায়েন্স’ অ্যাওয়ার্ড। এই শিল্পীর হাতে বিশেষ এই পুরস্কারটি তুলে দেন দেশের কিংবদন্তি দুই অভিনয়শিল্পী দিলারা জামান ও শম্পা রেজা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

পাখির গান গাইলেন সুরের রাজকুমারী আঁখি

আপডেটের সময় : ১১:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩