Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর থেকে আমার আস্থা হারিয়ে গেছে,বগুড়ার হিরো আলম!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

পুলিশের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১৮ জুলাই) হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এই দাবি করেন তিনি। হিরো আলম জানান, রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ওপর যে হামলা হয়েছে, তখন পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারতো। কিন্তু তা করেনি পুলিশ।

হিরো আলম বলেন, পুলিশের ওপর থেকে আমার আস্থা হারিয়ে গেছে। পুলিশ জনগণের বন্ধু না। পুলিশ হলো সরকারের বন্ধু। এই সরকারের অধীনে যেমন নির্বাচন সুষ্ঠু হতে পারে না, তেমন পুলিশ জনগণের বন্ধু হতে পারে না। জনগণের বন্ধু হলে পুলিশ কিন্তু সেদিন আমার পাশে থাকতো।

মারধরের বিষয়ে তিনি বলেন, কেন্দ্রে যখন ঢুকি, তখন প্রথমে ওরা আমাকে ধাক্কা মারে। দেখলাম ওরা সিল মারছে। এখন পুলিশের কাজ তো নিরাপত্তা দেওয়া। পুলিশ কিন্তু আমাকে নিরাপত্তা দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতো। কিন্তু তারা আমার সঙ্গে আসেনি। যখন আমাকে মারধর করলো তখন কিন্তু এক গাড়ি বিজিবিও ছিল। তারাও কিন্তু আমাকে রক্ষা করতে আসেনি।

হিরো আলম আরও বলেন, আমাকে অনেকে বলছে মামলা করতে। আচ্ছা বলুন, মামলা করবো কার কাছে? পুলিশের কাছে? মামলা করে কি করবেন? পুলিশের ওপর থেকে আমার আস্থা হারিয়ে গেছে। পুলিশ জনগণের বন্ধু না।

এর আগে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা হয়। তাকে সড়কে ফেলে করা হয় মারধর।

এসময় হিরো আলম ভোট কারচুপির অভিযোগ তোলেন। একই সঙ্গে আওয়ামী লীগের লোকজন তাকে মারধর করেছে বলে দাবি করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

পুলিশের ওপর থেকে আমার আস্থা হারিয়ে গেছে,বগুড়ার হিরো আলম!

আপডেটের সময় : ১১:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩