Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় ভারতীয় তারকা সৌরভ গাঙ্গুলী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের দুনিয়ায় এক কিংবদন্তির নাম। সাবেক ভারতীয় তারকা এই অধিনায়ক এখন বাংলাদেশে। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আর তাতে মুগ্ধ হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌরভ গাঙ্গুলী। এর আগে সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, এত চাপের মধ্যে থাকতে হয়, তারপরেও মানুষ কীভাবে ভালো থাকেন তা নিয়ে সবসময় চিন্তা করেন। এতকিছুর পরেও খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ।’
‘উনি আমাকে বলছিলেন, এখানকার বড় বড় মাঠে যেন বিল্ডিং সোসাইটি গড়ে না ওঠে, ছেলেমেয়েরা যেন সেখানে খেলতে পারে। এটি আমার কাছে অসাধারণ লেগেছে।’

প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘উনি ছোট ছোট বিষয় খুব মনে রাখেন। যেমন- আজকে ডোনাকে না দেখে প্রশ্ন করেছেন, সে আসেনি কেন? এটাই ভালো লাগে যে, এত চাপের মধ্যে থেকেও এই বিষয়গুলো মনে রেখেছেন। এত বড় জায়গায় থেকেও এই ছোট্ট ছোট্ট জিনিস উনি মনে রাখেন বলেই মানুষ এত বড় জায়গায় পৌঁছাতে পারে।’

এ দিন সৌরভ গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী দেখা করতে পারেননি। এ বিষয়ে সৌরভ বলেন, ‘আমার কোভিড টেস্ট করা ছিল, কিন্তু ডোনার টেস্ট করা হয়নি। যার কারণে সে দেখা করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী বললেন, আপনি ডোনার কোভিড টেস্ট করিয়ে নিয়ে আসতেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের ক্রিকেট এবং সম্ভাবনা বিষয়ক বিভিন্ন দিকে আলোকপাত করেন। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় ভারতীয় তারকা সৌরভ গাঙ্গুলী

Update Time : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩