Dhaka ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ০ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় জাহানারা (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আরো চার জন যাত্রী আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের রহবল এলাকায় সিএনজি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের রহবল দ্বো-সীমানা নামক স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য পুলিশ সিগনাল দেয়।

সিএনজি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পিছনে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জাহানারা বেগম মারা যায় ও অপর চার যাত্রী গুরুত আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

Update Time : ১০:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪