এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাদ জোহর এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এ সময় বক্তারা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। দেশের নৌবাহিনী ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তাঁর অবদান এবং ব্যক্তিজীবনের নানা স্মৃতির কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম ও আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাছুদ রানা মাছুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান এবং সাধারণ সম্পাদক মীর মুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

