
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আবুল প্রাং (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন, বগুড়ার শেরপুর উপজেলার ঘোড়দৌড় গ্রামের মৃত আলী প্রাং এর ছেলে।
বৃহস্পতিবার (০৪ই জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই আবুল প্রাং মৃত্যুবরণ করেন।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র বর্মণ জানান, অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Reporter Name 


















