https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ক্লাস চলাকালে বিদ্যালয় মাঠে ভেঙে পড়ল শতবর্ষী বটগাছের বিশাল অংশ, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী

admin
July 9, 2026 9:04 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ের ক্লাস চলাকালে মাঠে থাকা শতবর্ষী একটি বটগাছের বিশাল অংশ হঠাৎ ভেঙে পড়লেও সে সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

‎স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে বিদ্যালয়ে যথারীতি পাঠদান চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটগাছের একটি বড় ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। প্রতিদিন টিফিনের সময় এবং ছুটির পর শিক্ষার্থীরা ওই মাঠেই খেলাধুলা করে। তবে ঘটনাক্রমে দুর্ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা সবাই শ্রেণিকক্ষে থাকায় সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুজ্জামান বলেন, “বটগাছটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে গাছটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। আজকের ঘটনা প্রমাণ করেছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

‎ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম দুলু ও স্থানীয় সমাজসেবক রাজন মিয়া বলেন, “গাছটির অবশিষ্ট অংশও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত এটি অপসারণ না করা হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আশপাশের বসতবাড়ির বাসিন্দা এবং পথচারীদের জীবন হুমকির মুখে পড়তে পারে।”

‎স্থানীয় অভিভাবকরা জানান, বিদ্যালয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ করে। ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ না হওয়া পর্যন্ত তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকবেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এদিকে বিদ্যালয় মাঠে ভেঙে পড়া গাছের অংশ সরিয়ে এলাকা নিরাপদ করার পাশাপাশি অবশিষ্ট অংশ দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।