https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য, বাবা বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু “আত্মহত্যার সন্দেহ পুলিশের

admin
September 2, 2026 8:02 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আরজিনা খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করা হলেও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে। বুধবার বিকেলে উপজেলার বিশালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরজিনা খাতুন বিশালপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি শেরপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, বুধবার সকালে আরজিনার বাবা থানায় এসে তার মেয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়ে লিখিতভাবে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে।

 

এ সময় আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু চিহ্ন পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সকালে নিজ শোবার ঘরে আরজিনা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

এব্যাপারে বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।