https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন এমপিপুত্র আসিফ সিরাজ রাব্বানীর

admin
June 5, 2026 3:42 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বগুড়ার শেরপুরে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ-এর পুত্র আসিফ সিরাজ রব্বানীর সামাজিক সংগঠন “একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট” এর উদ্যোগে শেরপুরবাসীর জন্য বড় পর্দায় বিশ্বকাপ খেলা উপভোগের আয়োজন করা হয়েছে।

আগামী ১১ জুন থেকে শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুল মাঠে বিশাল এলইডি স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলবে।

বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একত্রে খেলা উপভোগের সুযোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে উৎসবমুখর পরিবেশ এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার অনন্য অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের স্লোগান— “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল — মাদক ছেড়ে মাঠে চল।” স্থান: শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুল মাঠ, শেরপুর, বগুড়া।

খেলা শুরুর : ১১ জুন থেকে বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে শেরপুর-ধুনটের সকল ফুটবলপ্রেমীকে এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তার এই আয়োজনকে শেরপুর শহর ও উপজেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।