https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

admin
August 16, 2026 8:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ রবিবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, বগুড়ার আয়োজনে উদ্বোধনী কর্মসূচি শেষে ডিসি বটতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান সরকারসহ জেলার প্রান্তিক মৎস্যচাষি, উদ্যোক্তা, হ্যাচারি মালিক ও মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মৎস্য খাতে পরিবেশবান্ধব ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পানি, বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের অপচয় কমিয়ে উৎপাদন ব্যয় হ্রাস করার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুরসহ বিভিন্ন জলাশয় মৎস্যসম্পদের বিশাল সম্ভাবনাময় ভান্ডার। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এসব জলজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের মৎস্য উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আক্তার বাবু, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোরশেদ, মৎস্য হ্যাচারি মালিক মঞ্জুরুল হক সোনা ও সামিউল সাদিক।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার হ্যাচারি মালিক, উদ্যোক্তা ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখায় চারজন সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।