https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে পুকুর-ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin
August 16, 2026 10:34 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুর ও ডোবার পানিতে ডুবে আয়েশা (৩) ও মোহাম্মদ উল্লাহ (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় আনার হোসেনের মেয়ে আয়েশা (৩)। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

অন্যদিকে, এর আগে একই ইউনিয়নের ছোটফুলবাড়ী তেঁতুলতলা এলাকায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মোহাম্মদ উল্লাহ (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার সেলিম হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে যায় মোহাম্মদ উল্লাহ। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পরপর দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো গাড়িদহ ইউনিয়নে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ের কাছে শিশুদের চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।