Dhaka ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের!

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ০ Time View

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে শহরের ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম আহম্মেদ আলী (৫৫)। তিনি সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মাহমুদুর রশীদ।

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, আহম্মেদ আলী তার অটোরিকশাটি নিয়ে শহরের তিনমাথা এলাকা থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক আটক করা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের!

Update Time : ১২:৪৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪