Dhaka ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের!

  • Reporter Name
  • Update Time : ১০:২০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ০ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান সরকার ওই এলাকার মৃত সামেদ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে নিজের মরিচ ক্ষেতে কাজ করছিলেন সুলতান সরকার। কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার সারিয়াকান্দিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল

বগুড়ায় মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের!

Update Time : ১০:২০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪