Dhaka ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে অগ্নিকান্ডে পুড়লো দোকান ও বাড়ি

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ০ Time View

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুরে একটি তিনতলা ভবনের নিচতলায় তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘন্টা কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার ১ জুন রাতে শেরপুর উপজেলার হাসপাতাল মোড় এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ধারে খেজুরতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে হাসপাতাল রোড এলাকার খেজুরতলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচতলায় জিন্নার তেলের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি শুনে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তেলের কারণে আগুনের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। সেখানে থেমে থেমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও ঘটে। পরে পার্শ্ববতী বগুড়া, শাজাহানপুর, ধুনট ও রায়গঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। সব মিলিয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হাবিবুর রহমান।

তিনি বলেন, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের সময় আশে পাশের এলাকাবাসীরা আতংকে বাড়ি ঘর থেকে বের হয় আসে। এঘটনায় রাত ১ টায় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদি ও অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন (শেরপুর সার্কেল) এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় শেরপুর থানা পুলিশ মহাসড়ককের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের নিরাপত্তায় সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়া শেরপুরে অগ্নিকান্ডে পুড়লো দোকান ও বাড়ি

Update Time : ০৯:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪