Dhaka ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে ট্রাক চাপায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ০ Time View

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌ চালিত অটোরিকশার যাত্রী একই পরিবা‌রের তিনজ‌ন ও সিএনজি চালক সহ মোট ৪ জ‌নে‌র মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়ে আরো দুই জন হাসপাতালে ভর্তি।

১১ জুলাই বৃহস্প‌তিবার সন্ধ‌্যা ৭ :৪৫ মিনিটে শেরপুর উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়‌নের ধড়‌মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়‌কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার বান্ধাইল গ্রা‌মের ওলিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩৩), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৬) ও ছে‌লে সাইফুল ইসলাম (০৪) ও সিএসজি ড্রাইভার সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নাসিম হোসেন (২৮), পিতা পরবত শেখ। আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৪৮) ও কাওছার আলী। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

জানা গেছে , সিএন‌জি চালিত অটোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। চলন্ত অবস্থায় ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় অটোরিকশার তিন যাত্রীসহ চালকও নিহত হন। আহত হন আরো দুইজন।

শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম জানান, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থ‌লেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনার শিকার ট্রাক ও সিএন‌জি চালিত অটোরিকশা আটক করা হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়া শেরপুরে ট্রাক চাপায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জন নিহত

Update Time : ১১:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪