https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 17 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বহির্বিশ্বে বাঙালি তারুণ্যের অহংকার বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের জন্মদিনে শুভকামনা নিরন্তর

admin
September 17, 2023 1:02 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

স্মৃতি বড় মধুর !আজ থেকে প্রায় ২৯ বছর আগে বাংলাদেশ সফরে আসেন নোবেলজয়ী মানবদরদী মাদার তেরেসা। ১৯৯৫ সালের ২৪ এপ্রিল ঢাকা সফররত মাদার তেরেসার সঙ্গে তেজগাঁওস্থ মাদার হোমসে দেখা করতে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সবার প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ও তাঁর কন্যা রেজওয়ানা সিদ্দিক টিউলিপ। এ সময় মাদার তেরেসা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে পরম মমতায় কাছে টেনে নিয়ে আশির্বাদ করেন।

আমি তখন দৈনিক জনকণ্ঠ থেকে ‘তেজগাঁও চার্চের মাদার হোমসে’ তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে মাদার তেরেসার এই সৌজন্য সাক্ষাৎ কাভার করতে গিয়েছিলাম। ভাবছি কতই না দ্রুত পেরিয়ে যায় সময়!

রেজওয়ানা সিদ্দিক টিউলিপ বর্তমানে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। আজ তাঁর ৪২তম জন্মদিন। তিনি ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনের উত্তরাধিকারী টিউলিপের যুক্তরাজ্যের রাজনীতিতে স্বমহিমায় উদ্ভাসিত। তিনি বহির্বিশ্বে বাঙালি তারুণ্যের অহংকার। বাংলাদেশের জনগণের জন্য এ এক গৌরবজনক অধ্যায়।

জন্মদিনে শুভ কামনা বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।

 

বাসস।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।