https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব বসতি দিবসে নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিতের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

admin
October 5, 2026 1:25 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সকল নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-পরিষেবাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাসস্থান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বাসস্থানের সঙ্গে প্রয়োজনীয় মৌলিক সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার লক্ষ্যে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে নগরকেন্দ্রিক চাপ কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন। পরে তিনি আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল ঘুরে দেখেন।

মেলা পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শিত সামগ্রী সম্পর্কে খোঁজখবর নেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করার মধ্য দিয়ে তিনি আবাসন মেলা পরিদর্শন শেষ করেন।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।