Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর পরে কত টাকার সম্পত্তি রেখে গেলেন পঙ্কজ উদাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০১:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম ধারক বাহক কণ্ঠশিল্পী পঙ্কজ উদাস গতকাল ৭২ বছর বয়সে মারা গেছেন। তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে এই জনপ্রিয় গুণী কণ্ঠশিল্পী শ্রোতাদের জন্য রেখে গেছেন দারুণ কিছু গান ও স্মৃতি। সেই সঙ্গে পরিবারের জন্যে রেখে গেছেন অনেক সম্পত্তি।

জানা যায়, শৈশব থেকেই গানের প্রতি আগ্রহ ছিল পঙ্কজ উদাসের। মাত্র সাত বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন। প্রথম দিকে তিনি শুধু শখের বশে গান গাইতেন। পরে প্রায় ৭০০ এর বেশি গান গেয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হল মাত্র ৬৭ টাকায় ক্যারিয়ার শুরু করেছিলেন পঙ্কজ উদাস। ধীরে ধীরে তার উপার্জন বাড়তে থাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিবারের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন পঙ্কজ উদাস। ওখানকার মিডিয়া রিপোর্ট বলছে, প্রায় ৩৩ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ছিলেন শিল্পী। ভারতের হিন্দি চলচ্চিত্র এবং ইন্ডি পপের জগতে তার অবদান অবিস্মরণীয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনাকাব’ পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা – দর্শকরা। ‘নাশা’, ‘পয়মানা’, ‘হজরত’, ‘হামসফর’ এর মতো অনেক জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

মৃত্যুর পরে কত টাকার সম্পত্তি রেখে গেলেন পঙ্কজ উদাস

আপডেটের সময় : ০১:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪