https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

admin
September 11, 2026 2:48 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের তরফ থেকে কোনো ধরনের মিডিয়া বা আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই।”
তিনি বলেন, দেশের বর্তমান অবস্থানে আসার পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের বর্তমান পর্যায়েও সংবাদমাধ্যম সমান কৃতিত্বের দাবিদার।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আজকে আমরা যেখানে আছি, সংবাদমাধ্যম আছে বলেই সেখানে আছি। আজকে সংবাদমাধ্যম যে ভূমিকা নিয়েছে, সবসময় যার কারণে আজকে আমাদের যত অর্জন—যা আছি, যেখানেই আছি, গণতন্ত্রের যে পর্যায়ে আমরা আছি বাংলাদেশে—আল্লাহর মেহেরবানীতে আমার মনে হয়, তার সমান সমান ক্রেডিট সংবাদমাধ্যমে যায়।”

তথ্যমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়। “ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন,” বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিশ্বাস ধারণ করেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ ও সোনার বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।