https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এভিয়েশন খাত শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী

admin
September 13, 2026 1:55 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার ইউনাইটেড কনভেনশন হলে বণিক বার্তা আয়োজিত ‘এভিয়েশন খাতের বিদ্যমান সম্ভাবনা, নীতিগত সংস্কার ও আগামীর করণীয়’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের এভিয়েশন খাতকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ অগ্রযাত্রায় এভিয়েশন খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের বিমানবন্দরগুলো বাংলাদেশের প্রবেশদ্বার এবং রাষ্ট্রের আয়নার মতো। তাই বিমানবন্দরগুলোর পরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের জন্য এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।
সিভিল এভিয়েশন খাতের নীতিগত সংস্কার প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রায় ৪২ বছর পর সিভিল এভিয়েশন রুলস-১৯৮৪ সংশোধন করে নতুন ‘সিভিল এভিয়েশন রুলস-২০২৬’ প্রণয়ন করা হচ্ছে। নতুন বিধিমালাটি ব্যবসা ও বেসরকারি বিনিয়োগবান্ধব করে তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।
এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ খাতের মূল অংশীজন হিসেবে নীতিমালা প্রণয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিনিয়োগ সহজীকরণের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর ও বিশৃঙ্খল এভিয়েশন খাত পেয়েছে। এ খাতে যাত্রী হয়রানির বিভিন্ন অভিযোগও পাওয়া যাচ্ছিল। যাত্রী হয়রানি কমিয়ে সেবার মান উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য।
এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।