https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

admin
June 19, 2024 8:31 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর ও মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন, ক্যাম্প-৯ ব্লক আই/৪ এর হোসেন আলী (৫০), আনোয়ারা বেগম (৪০), ব্লক আই/৯ এর মোহাম্মদ সালমান (৩), ক্যাম্প-১০ এর আব্দুল কালাম (৪৭), সেলিমা খাতুন (৪২), আবু মেহের (১৯), জয়নব বিবি (২০), ক্যাম্প- ৮ ব্লক বি-৪২ এর মো. হারেস (২), ক্যাম্প-১ ব্লক এফ/৫ এর পুতনি (৩৪) ও ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. আব্দুল করিম (১২)।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বুধবার ভোররাত ৩টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ভোরে ৮ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে সাতজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পর্যায়ক্রমে তাদের মরদেহ উদ্ধার করে, বলেন এই কর্মকর্তা।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, অতিভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, অব্যাহত পাহাড় কাটার কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।