Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন এলবাম’পানওয়ালি’ আসছে ভালোবাসা দিবসে

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক

এই সময়ের কণ্ঠশিল্পী শামস ভাই ও ইবনাত সালমা’র গাওয়া নতুন গান ‘পানওয়ালি’। সুহেল খানের কথায় গানটির সুর করেছেন এ এন ফরহাদ ও এইচ আর ফারদিন খান এবং সঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। গানে র‍্যাপ করেছেন এম আর রিজান। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলিফ চৌধুরী ও নাফিসা নুসরাত প্রনমি। আর ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা রাজ বিশ্বাস শংকর। কোরিওগ্রাফী করেছেন রোহান বেলাল।

গানটি নিয়ে গীতিকার সুহেল খান বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।

নির্মাতা রাজ বিশ্বাস শংকর জানান, গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।

জানা গেছে, গানটি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এসএলকে মিউজিক চ্যানেলে প্রকাশ পাচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

নতুন এলবাম’পানওয়ালি’ আসছে ভালোবাসা দিবসে

আপডেটের সময় : ১০:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪