https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম

admin
September 1, 2026 12:22 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

৩১ আগস্ট ২০২৬ (সোমবার): পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

গত ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের আওতাধীন জোনসমূহের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা প্রদান, ভাষা ও সংস্কৃতিচর্চা ক্লাব গঠন, শিক্ষা উপকরণ বিতরণ, কারিগরি প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এসব কার্যক্রমের মাধ্যমে দুর্গম পার্বত্য এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ উপকৃত হয়েছেন।
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।