Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ক এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের যত্ন ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় চীন সমর্থন করে। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে পাশে থাকবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে চীন প্রস্তুত। এর মাধ্যমে নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে তার সম্পর্ককে গুরুত্ব দেয়। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ ও গভীর করার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

Update Time : ১১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬