https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা-চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার- ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

admin
September 13, 2026 8:37 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অংশ নেয়।

‎অভিযানকালে ৩০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—আদমদীঘি উপজেলার আমবাড়িয়া গ্রামের পোল্লাদ চন্দ্র বর্মনের ছেলে পাবন চন্দ্র বর্মন (৩৫), একই গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে দিলীপ চন্দ্র বর্মন (৫৫) এবং ইসবপুর গ্রামের মৃত জতীন পাহানের ছেলে পিন্টু পাহান (৩৮)।

‎গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত পাবন চন্দ্র বর্মনকে ৩ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, দিলীপ চন্দ্র বর্মনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং পিন্টু পাহানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধার করা মাদকদ্রব্যের আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।