https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা-ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার – ভ্রাম্যমাণ আদালতে দুইজনের ৬ মাস ও একজনের ১৫ দিনের কারাদণ্ড

admin
October 8, 2026 10:31 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদমদীঘি উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম অংশ নেন।

অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়—আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামের মো. আইয়ুব আলী সরদার (২৭), মাঝিরা দিঘির পাড় এলাকার মো. সোহাগ (৩২) এবং কড়ই গ্রামের মো. সাব্বির হোসেন (২০)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বেচাকেনা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুইজনকে ১ হাজার টাকা করে এবং অপর একজনকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত তৎপরতা আরও জোরদার করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।