https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দ্বিতীয় দফা সড়ক দুর্ঘটনা: দাদা-দাদির মৃত্যু, গুরুতর আহত নাতি

admin
August 8, 2026 4:09 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দ্বিতীয় দফা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি প্রাইভেট কার একটি মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা বৃদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। এ সময় তাদের সঙ্গে থাকা নাতি মো. জুলকার নাঈম (৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত শিশু মো. জুলকার নাঈমের পিতা রেজাউল করিম রেজা। তাদের বাড়ি বগুড়া মহানগরের আটাপাড়া ঈদগাহ মাঠ এলাকায়।

 

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।
দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাইভেট কারটি শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।