https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 7 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

admin
নভেম্বর 6, 2026 7:19 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার ধুনটে রাজনৈতিক নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার চৌকিবাড়ী ও মথুরাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু (৫৫)। অপরজন মথুরাপুর ইউনিয়নের রামভদ্রপুর খাদুলী গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে সোহেল রানা (৪৭)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার পৃথক এলাকা থেকে ওই দুই নেতাকে আটক করা হয়।
‎
‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
‎
‎এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।