https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
June 18, 2026 10:07 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল (আন্তঃহাউজ) ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।”

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, অভিভাবক সদস্য মোঃ আবুল খায়ের, সাবেক ইউপি সদস্য ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রুকনুদ্দীন, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, গোলাম আযম শামীম, মনিরুজ্জামান মানিক, অলিউল হাসান শিমুল, তাহমিনা খাতুন, সাবিনা ইয়াসমিন, রুমি খাতুন, জাকিয়া সুলতানা, শাহজাহান আলী এবং উম্মে হানি।

খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মোঃ আমিনুল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন হাউজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।