https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর ঘোগা ব্রিজে প্রাইভেটকারে পেছন থেকে ধাক্কা, জয়পুরহাটের নারী নিহত

admin
August 26, 2026 2:10 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা আলতাফুন্নেসা (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া-দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলতাফুন্নেসা তাঁর ছেলে মাহমুদ ও নাতি সোহাগের সঙ্গে একটি ভাড়াচালিত প্রাইভেটকারে ঢাকা থেকে জয়পুরহাটে ফিরছিলেন। ভোর ৪টার দিকে প্রাইভেটকারটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত মাহমুদ ও সোহাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।