https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
June 30, 2026 6:29 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
“নিয়মিত খেলা করি, মাদক থেকে দূরে থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে.) হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, শেরপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় খানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাড়িদহ ইউনিয়ন ফুটবল একাদশ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স নিশ্চিত করতে খেলা শুরুর আগে প্রত্যেকের জন্ম নিবন্ধন সনদ যাচাই করা হয়। বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় স্বচ্ছতা ও নিয়ম মেনে খেলা পরিচালনার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে রয়েছেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
আয়োজকরা আরও জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চার প্রসার এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।